GPHS SSC BATCH-16

গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় (SSC ব্যাচ ২০১৬): ইফতার ২০২৬

শেয়ার করুন:

তারিখ: ২৮ রমজান, ২০২৬ (১৮ মার্চ, ২০২৬)

স্থান: গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ

স্মৃতিবিজড়িত স্কুল প্রাঙ্গণে আবারো একঝাঁক পুরনো বন্ধু! প্রতিবারের মতো এবারও অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো আমাদের গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের SSC ব্যাচ ২০১৬-এর ইফতার ও পুনর্মিলনী ২০২৬।

ব্যস্ততার মাঝেও আজকের ইফতার আয়োজনে উপস্থিত ছিল ফুয়াদ, সামিউল, শিশির, চয়ন, সজিব, আহসান, ফাহিম, তপু, সাজিদ, পাপ্পু, রকিবুল, সউদ, রাহুল, মুগ্ধ, আলিম, আতিক, শুভ, সাব্বির, আকাশ, তাজিম, রকিব ও ইমন।

আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানটিকে ধন্য করেছেন আমাদের শ্রদ্ধেয় শামসুল স্যার, রিয়াদুল স্যার এবং বিদ্যালয়ের কর্মচারীবৃন্দ। শিক্ষকদের সান্নিধ্যে পুরোনো দিনের দিনগুলোতে ফিরে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য।

দিনশেষে একরাশ ভালো লাগা আর দারুণ কিছু স্মৃতি নিয়ে আমরা ঘরে ফিরেছি। অনেক দিন পর সবার সাথে দেখা হওয়াটা সত্যিই অন্যরকম এক অনুভূতি।

বিশেষ ধন্যবাদ: পুরো আয়োজনটি যারা কষ্ট করে সফল করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে ফুয়াদ ও সামিউলকে ধন্যবাদ এত সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্য।